Generic medicine

Cloxacillin Sodium

গ্রাম-পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ক্লক্সাসিলিন নির্দেশিত। পেনিসিলিনেজ উৎপাদনক্ষম স্টেফাইলোকক্কাই জনিত সংক্রমণের চিকিৎসায়ও এটি নির্দেশিত। এ জাতীয় সংক্রমণের মধ্যে রয়েছেঃস্কিন ও সফ্‌ট টিস্যু সংক্রমণ: ফোঁড়া (boils), পূজাশয় (abscess), কার্বাংকল, ফারানকুলোসিস, সেলুলাইটিস, সংক্রমিত ক্ষত (infected wounds), সংক্রমিত পোড়া (infected burns), ত্বক প্রতিস্থাপন প্রতিরক্ষা (protection for skin grafts), ত্বকের বিভিন্ন সংক্রমণ যেমন আলসার, একজিমা ও একনি।রেসপিরেটরী ট্র্যাক্ট, নাক, কান ও গলার সংক্রমণ: নিউমোনিয়া, ফুসফুসের পূজাশয় (lung abscess), এমপায়েমা, সাইনোসাইটিস, ফ্যারিনজাইটিস, টনসিলাইটিস, কুইনসি, অটাইটিস মিডিয়া ও এক্সটারণা। ক্লক্সাসিলিন-সংবেদনশীল (sensitive), জীবাণু জনিত অন্যান্য সংক্রমণ: অসটিওমায়েলাইটিস, এনটেরাইটিস, এনডোকারডাইটিস, ইউরিনারী ট্র্যাক্ট সংক্রমণ ও সেপটিসেমিয়া।

Brands

19

Class

Penicillins

Categories

4

Clinical notes

Applications:

N/A

Indication Notes:

Avoid In:

N/A

Contraindication Notes:
পেনিসিলিনে অতি-সংবেদনশীল (hypersensitive) রোগীদের ক্ষেত্রে ক্লক্সাসিলিন প্রয়োগ নিষিদ্ধ।
ক্লক্সাসিলিন এর পার্শ্ব-প্রতিক্রিয়া অন্যান্য পেনিসিলিনের মতই। এগুলো সাধারণতঃ মৃদু ও ক্ষণস্থায়ী হয়ে থাকে। এই সমস্ত পার্শ্ব-প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, ডায়রিয়া, অজীর্ণ (indigestion), র‍্যাশ-আরটিকারিয়েল অথবা ইরিথিমেটাস জাতীয়। যে কোন ধরণের র‍্যাশে রোগীকে এ ওষুধ দেয়া বন্ধ করতে হবে।
যে সব রোগীর এলার্জির পূর্ব ইতিহাস আছে তাদের বেলায় ক্লক্সাসিলিন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ক্লক্সাসিলিন সাব-কনজাংটিভাল ইনজেকশন হিসেবে অথবা চোখের ড্রপস হিসেবে দেয়া যাবে না।ক্লক্সাসিলিন সিরাপ ও ড্রপস ব্যবহরের আগে তাৎক্ষনিকভাবে তৈরী করে ঠাণ্ডা স্থানে (সম্ভব হলে রেফ্রিজারেটরে) রাখতে হবে। সংমিশ্রিত সিরাপ ও ড্রপস সাধারণ তাপমাত্রায় রাখলে পাঁচ দিনের মধ্যে অথবা রেফ্রিজারেটরে রাখলে সাত দিনের মধ্যে ব্যবহার করতে হবে। মাংসপেশীতে বা শিরাপথে প্রয়োগের জন্য প্রস্তুতকৃত ক্লক্সাসিলিন দ্রবণ তৈরীর ৩০ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। অবশ্য ক্লক্সাসিলিন এর জলীয় দ্রবণ স্বাভাবিক তাপমাত্রায় (২৫° সেঃ) অনধিক ২৪ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে।শিরাপথের প্রয়োগোপযোগী অধিকাংশ তরলের সাথেই ক্লক্সাসিলিন মেশানো যায়। তবে কখনোই আমিষ জাতীয় তরল (যেমন প্রোটিন হাইড্রোলাইসেটস) এর সাথে মেশানো যাবে না।

VetSafeCare for clinics

Use this medicine reference in your clinic workflow.

VetSafeCare connects medicine lookup with patient records, e-prescriptions, inventory, and billing in one practice workspace.

See VetSafeCare in a demo