Avoid In:
N/A
Contraindication Notes:
কার্ডিওভাসকুলার ব্যাধি, যেমন- থ্রোম্বফ্লেবাইতিস ও থ্রোম্বএম্বলিক প্রসেস অথবা অতীতে এসব অবস্থার সৃষ্টি হলে। মারাত্মক রকমের উচ্চ রক্তচাপ। লিভারের মারাত্মক রকমের রোগ অথবা যদি পরীক্ষায় দেখা যায় লিভার ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ব্যর্থ হয়েছিল এমন পূর্ব বিবরণ জানা থাকলে, কোলেস্ট্যাটিক জন্ডিস; গর্ভাবস্থায় জন্ডিস অথবা স্টেরয়েড ব্যবহারের ফলে জন্ডিসের পূর্ব বিবরণ থাকলে; রোটোর সিনড্রোম ও ডুবিন-জনসন সিনড্রোম। এস্ট্রোজেন-নির্ভর টিউমার থাকলে অথবা সন্দেহ করলে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। অজ্ঞাত কারণে ভ্যাজাইনাল রক্তস্রাব হলে। পোরফাইরিয়া। হাইপার লাইপোপ্রোটিনামিয়া, বিশেষ করে কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এমন রিস্ক ফ্যাক্টরের উপস্থিতিতে। গর্ভাবস্থায় বা তার আগে সিভিয়ার প্রুরাইটাসে অথবা হারপেস জেসটেশনাইটিস-এ স্টেরয়েড ব্যবহারের পূর্ব বিবরণ থাকলে। আপনার বয়স যদি ৩৫ বছরের বেশী হয় এবং আপনি যদি ধুমপায়ী হন তাহলে এই পিল খেতে আপনাকে অবশ্যই ধুমপান পরিহার করতে হবে।